1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

দেশব্যাপী ছাত্র নির্যাতন হত্যা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাবি শিক্ষকদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সারাদেশে শিক্ষার্থীদের হত্যার বিচারসহ ছাত্রদের চলমান আন্দোলনের ৯ দফা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ৯দফা দাবি একাত্মতা ঘোষণা করেন রাবি শিক্ষকরা। প্রতিবাদ কর্মসূচীর শুরুতে প্রসাশনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করেন নিপিড়ন বিরোধী শিক্ষক সমাজ। এরপর র‌্যালীটি ক্যাম্পাসের কয়েকটি একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। পরে রাবির মুল ফটকে মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে অনতিলম্বে ছাত্র হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতেখায়ের আলম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাবির ভেটেনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. ইসমতআরা বেগম, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ খান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ উদ্দিন নকিব। এছাড়াও মিডিয়ার সামনে ক্ষদ্র ক্ষদ্র বক্তব্য রাখেন আইবিএ বিভাগের প্রফেসর ড. হাসানাত আলী, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
দেশের কোথাও যেন শিক্ষার্থীদের উপর আর গুলি না চলে, দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা, ক্র্যাকডাউনের নামে গণহারে গ্রেফতার ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। ডিবি অফিসে আটক রাখা শিক্ষার্থীদের খাবারের ছবি ভাইরাল হওয়ায় সেই অফিসকে ভাতের হোটেলের সাথে তুলনা করেন শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, সারাদেশে ইন্টারনেট বন্ধ করে সরকার অন্ধকারের দিকে জাতিকে ঠেলে দিয়েছে। সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করেছে, যা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। তবে সাধারণ মানুষ ফেসবুক ব্যবহার করতে না পারলেও এমপি-মন্ত্রীরা কিন্তু ঠিকই মাসাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন বলে দুঃখ প্রকাশ করেন। এসময় ছাত্রদের ৯ দফা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে আগামীকাল আবারও উম্মুক্ত আলোচনার ডাক দিয়েছে নীপিড়ন বিরোধী শিক্ষক সমাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies