1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

জামায়াত নিষিদ্ধের আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার : কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার। যেন আইনের ফাঁকফোকর দিয়ে আর কোনো সুযোগ না পায়। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। কোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার পর সারাদেশে পুলিশি ধরপাকড় অভিযান নিয়েও নানা সমালোচনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়েও কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতি উৎসাহী হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেফতার করা না হয়, সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘কোথায় বৈঠক হয়েছে, কোথা থেকে নির্দেশ আর অর্থ যোগান এসেছে- এসব এখন দিবালোকের মতো স্পষ্ট।’ শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ ও সরকার। এমন দাবি করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘আমাদের লোকদের অস্ত্র দিয়ে কোথাও অবস্থান নিতে বলিনি। আমরা তো আক্রান্ত হয়েছি। নিরস্ত্র ব্যক্তিরা সশস্ত্র ব্যক্তিদের দিয়ে আক্রান্ত হয়েছি। এলিভেটেড, মেট্রোরেল, সেতুভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies