1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কোটা আন্দোলন : সরকারের দাবি নিহত ১৫০, হাসপাতালের তথ্য ভিন্ন

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯৪ বার প্রদশিত হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। ঢাকা ও এর বাইরের দুই ডজনেরও বেশি হাসপাতালের সাথে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছেন অন্তত ১৬৫ জন। বাকিদের মৃত্যু হয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট, মাদারীপুর ও বগুড়ায়। নিহতদের বড় একটি অংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, মৃত্যুর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আহতদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আহতদের চাপ সামলাতে গিয়ে নিহতদের সবার হিসাব তারা রাখতে পারেননি। নাম নিবন্ধন করার আগেই স্বজনদের কেউ কেউ লাশ বাড়িতে নিয়ে গেছেন। তাছাড়া বিবিসি বাংলার পক্ষে সবগুলো হাসপাতালে খোঁজ নেয়া সম্ভবও হয়নি। এদিকে, পুলিশ ও স্বজনরা আগ্রহ না দেখানোয় মৃতদের উল্লেখযোগ্য একটি অংশের ময়নাতদন্ত হয়নি বলেও হাসপাতালগুলোর কাছ থেকে জানতে পেরেছে বিবিসি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার (২৯ জুলাই) পর্যন্ত সারা দেশে ১৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ২৬৬ জন মানুষ মারা গেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা। এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে। কেউ বলছে মৃতের সংখ্যা ২১১ জন, আবার কেউ দাবি করছে ১৮৫ জন। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies