1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

তিন দিনের অফিস সময় ঘোষণা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮২ বার প্রদশিত হয়েছে

সরকারি-বেসরকারি অফিস ২৮ থেকে ৩০ জুলাই (রোববার থেকে মঙ্গলবার) তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অর্থাৎ ছয় ঘণ্টা চলবে। শনিবার (২৭ জুলাই) অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে চলে অফিস। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না। ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অর্থাৎ জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies