1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

সোহেল-নিরব-টুকুসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার এসআই আলাউল হক বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি মনির হোসেন মোল্লা। জানা গেছে, বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে। মামলায় ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই দুপুরের দিকে বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে বিএনপির ৪০০-৫০০ নেতাকর্মী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। তারা কয়েকটি ককটেল নিক্ষেপ করে সড়কে থাকা যানবাহনে ভাঙচুর চালান। এ ঘটনায় পল্টন মডেল থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies