1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় নতুন যোগদানকৃত পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, জনগণের কাঙ্খিত সেবা বাড়ানোই হবে আমাদের কাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করবে পুলিশ। বগুড়া শহরের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে দিকে নজর থাকবে পুলিশের। আমি বগুড়ায় নতুন যোগদান করেছি। আপনাদের সহযোগিতায় বগুড়ার সমস্যাগুলো নিয়ে কাজ করবো। ২৪ ঘন্টা পুলিশ-সাংবাদিক মাঠে কাজ করেন। আপনাদের মাধ্যমে অনেক কিছু জেনে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। পুলিশ ও সাংবাদিক একে অপরের পুরিপুরক। আমি সবসময় আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে, হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার জাকির হাসান এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সিগ্ধ আকতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সুমন রঞ্জন সরকার, শরাফত ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান নয়ন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies