1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি সামান্য কমে বিপদ সীমার ৫৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি সামান্য কমে শনিবার বিকেল ৩টায় বিপদ সীমার ৫৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয় । যমুনা নদীর পানি সামান্য কমলেও বন্যা কবলিত এলাকার লোকজন ভোগান্তি পোহাচ্ছে। বন্যা কবলিত এলাকার লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে । স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৬টায় যমুনা নদীর পানি বিপদ সীমার ৫৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । পরের দিন শনিবার বিকেল ৩টা পর্যন্ত যমুনা নদীর পানি ১ সেঃমিঃ কমে বিপদ সীমার ৫৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয় । উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিফুল ইসলাম জানান, এবারের বন্যায় শনিবার পর্যন্ত উপজেলার হাটশেরপুর, চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, কামালপুর, চন্দনবাইশা, কুতুবপুর, সারিয়াকান্দি সদর,নারচী,ফুলবাড়ী, ও ভেলাবাড়ী ইউনিয়ন এবং সারিয়াকান্দি পৌরসভার এলাকাসহ ৮২টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে । বন্যা কবলিত এলাকার ১৭ হাজার ২৫০টি পরিবারের ৬৮ হাজার ৪শ’ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে । ৬হাজার ৬শ’ ৫০ হেক্টর ফসলী জমি বন্যার পানিতে আক্রন্ত হওয়ায় ৮ হাজার ১শ’ ৪০টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে । যমুনা নদীর ভাঙ্গনে ৯০ টি পরিবারের ঘরবাড়ী সম্পূর্ন এবং ১৯০টি পরিবারে ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৬টি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে ৫০ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে । ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে । বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
অপর দিকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার দুপুুরে চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নের বন্যার্ত ১৯০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী । এসসময় তার সাথে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) মোতাহার হোসেন, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, ওসি (তদন্ত) দুরুল হুদা, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদন নবী হিরো প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies