1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

সারিয়াকান্দিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ঘর উচ্ছেদের ঘটনা ঘটেছে

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের হাওড়াখালি গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে মৃত আফছার আলী ফকিরের ছেলে আনছার আলী ফকিরের ঘর উচ্ছেদের ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । গত শনিবার সরেজমিনে কামালপুর ইউনিয়নের হাওড়াখালি গ্রামে গিয়ে দেখা গেছে, উচ্ছেদ করা দু’চালা টিনের ঘর,বেড়া ও খুঁটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের সামনে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে । আনছার আলী ফকির ছেলে রুবেল ফকির সাংবাদিকদের জানান, তার পিতা দলিল মূলে রৌহদহ মৌজার জেএলনং সাবেক ২০৪ হালে ৯৭,সিএস খতিয়ান নং ৩৮৯ এর সাবেক দাগ নং ১০৩৩ হাল দাগ নং ৮৩১ এর ২০ শতক জমির মালিক । সেই হিসেবে তারা সেই জমিতে মে মাসের শেষের দিকে টিনের দু’চালা নতুন ঘর নির্মাণ করেন। একই এলাকার মৃত হোসেন আলী ফকিরের ছেলে জরদ্দিস ফকির ও তার শরিকরা আর এস খতিয়ান মূলে ওই জমির মালিকানা দাবী করলে দু’পক্ষের মথ্যে বিরোধ সৃষ্টি হয় । এবিষয়ে প্রতিকার চেয়ে আনছার আলী ফকির বাদী হয়ে জেলা বগুড়ার সারিয়াকান্দি থানা সহকারী জজ আদালতে জরদ্দিস ফকির সহ ৭জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন । গত ১৫/৬/২০২৪ ইং তারিখে দিবাগত গভীর রাতে তাদের নির্মাণ করা সেই নতুন ঘর প্রতিপক্ষের লোকজন উচ্ছেদ করে বিভিন্ন স্খানে ফেলে রেখেছে । বসতবাড়ীর দূরে হওয়ায় রাতে ঘটনাাট তারা জানতে পারেনি । পরের দিন খানা পুলিশক জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এব্যাপারে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহীন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । আইন শৃংখলা যাতে অবনতি না হয় সেজন্য দু’পক্ষকে বলা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies