1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৪ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। রত্না বিবিরপুকুরে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের পরিবার জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে আসেন। ওই সময় একই গ্রামের বাসিন্দা সৈকত গরুর দুধ বিক্রি করতে বাজারে আসেন। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামে হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্পো করছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ঢাকাগামী যাত্রীবাহী কোচ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন প্রাণ হারান। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies