1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

মতিহারে চুয়ানি ও গাঁজা-সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে চুয়ানি ও গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে মতিহার থানার বামন শিকড় পশ্চিমপাড়া এলাকা ও ডাসমারী উত্তর পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আবু বাক্কার সিদ্দিক (৪৫), সে মতিহার থানার বামন শিকড় পশ্চিমপাড়া এলাকার মোঃ সৈয়দ আলীর ছেলে। তাকে ১০লিটার চুয়ানি-সহ গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই পলাশ, এএসআই শাহনেওয়াজ ও সঙ্গীয় ফোর্স।  অপর এক অভিযানে রফিক (৫৫), নামের এক মাদক কারবারীকে ৫০গ্রাম গাঁজা-সহ গ্রেফতার গ্রেফতার করে মির্জাপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ সাহাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। সে মতিহার থানার ডাসমারী উত্তর পাড়া এলাকার মোঃ ওয়াজেদ আলীর ছেলে।  মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), শেখ মোঃ মোবারক হোসেন জানান, মাদক বিরোধী চলামান অভিযানে চুয়ানি ও গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।  শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies