1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

সোনাতলায় ২টি রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি সাহাদারা মান্নান

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ  শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নে ও বালুয়া ইউনিয়নে পৃথক ২টি পাকারাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনী এলাকার এমপি জননেতা সাহাদারা মান্নান শিল্পী।
গতকাল শুক্রবার সকাল ১০টায় এলজিইডি’র বাস্তবায়নে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের তেকানী চুকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ভেগিরতাইড় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নান শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মিনহাদুজ্জামান লীটন, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবীদ সাকোয়াত হোসেন সজল, উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুবুল হক, উপ-সহকারী প্রকৌশলী নুরুল আলম, একাউন্টেন্স আবু তাহের, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, খলিলুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কারবালা ট্রেডার্সের আব্দুর রহিম সবুজ, আব্দুল আলিম শ্যামল, ইউপি সদস্য আনারুল ইসলাম প্রমূখ।
এরপর দুপুরে প্রধান অতিথি বালুয়া ইউনিয়নের ধর্মকুল আনসার মোল্লার বাড়ী হতে আলতাফ সরকারের বাড়ী ভায়া রশিনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মন্ডল, যুবলীগ নেতা আব্দুল মোমিন, রশিনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহীন আলম, তোফাজ্জল হোসেন মাস্টার, সাহিদুল, রকেট, মোমিনসহ প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies