1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১২০ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার (৬ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, দফতর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সমাবেশ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেন, ‘মামলা দিয়ে বিরোধী দলের আন্দোলন দমানোর চেষ্টা এই সরকারের পুরনো কৌশল। কিন্তু এবার বিএনপি নেতাকর্মীরা জেগে উঠেছে। মামলা দিয়ে, হামলা করে, জেলে ভরে কোনো লাভ হবে না। জিয়া পরিবারকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তাতেও কোনো লাভ হবে না।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আর খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে রক্ষায় আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। স্বৈরাচারী শাসনের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আজ সেই গণতন্ত্র ফ্যাসিবাদের কবলে। এবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছেন তারেক রহমান। আর এতেই এই অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তবে কোনো লাভ হবে না। জনতা এবার রাজপথে নেমেছে।’

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আমি এই সরকারকে একটি কথা বলতে চাই, জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো চক্রান্তেই যুবদল রাজপথ ছেড়ে দিবে না। যুবদল রাজপথে এ সরকারকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। যুগপৎ আন্দোলনে ভয় পেয়ে সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আদালতের মাধ্যমে একটি মিথ্যা মামলায় দেশনায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে হীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সম্পত্তির দরকার নেই, দেশনায়ক তারেক রহমানের সম্পত্তি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। সম্পত্তি ক্রোক করে মামলা দিয়ে কোনো লাভ হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies