1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি গাবতলীর বালিয়াদিঘীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দোয়া মাহফিল নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি জুলাই মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে, নতুন বাংলাদেশ দেখতে চাই-মির্জা ফখরুল চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে তৃতীয় জোটের যাত্রা শুরু ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যায় জড়িতরা ঘুরছে প্রকাশ্যে ধরছে না পুলিশ’:অভিযোগ বাবা-মায়ের

বগুড়ায় কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকী পালন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করে বগুড়া লেখক চক্র। সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্য নিয়ে আলোচনা করেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার ও কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। উপন্যাস ‘খোয়াবনামা’ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক কবীর রানা, প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা করেন মাহবুব এ ইলাহী মিঠু এবং কবিতা নিয়ে আলোচনা করেন তরুণ কবি হিরুণ্য হারুন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বগুড়ার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, দিন বদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সদস্য মামুনুর রহমান, ছড়াকার রতন খান, কবি শাহানূর শাহিন, শাহিনুর রহমান, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, আবু রায়হান, ফিকশন লেখক ফিরোজ হাসান, সোহানুর রহমান, এনায়েত হোসেন কয়েন, রহিমা খাতুন, অনামিকা রায় প্রমুখ। উল্লেখ্য, আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি এবং মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রাবন্ধিক এস এম আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies