1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাজশাহীতে নির্বাচনে রামদার কোপে সাংবাদিকসহ ৫ ভোটার আহত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) চলছে ভোট গ্রহণ। নির্বাচনী এলাকায় অজ্ঞাত ‘হেলমেট বাহিনীর’ রামদার কোপে এক সাংবাদিকসহ পাঁচ ভোটার আহত হয়েছেন। এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
আহতেরা হলেন: সংবাদকর্মী ছদরুল ইসলাম, ভোটার আলাউদ্দীন, ফকরুল ইসলাম, আবু তাহের ও জামাল হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। আহত আলাউদ্দীন নামের একজন ভোটার বলেন, ‘ধোকড়াকুল কেন্দ্রে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। অজ্ঞাত লোকজন রাস্তা থেকে ভোটারদের ফিরিয়ে দিচ্ছেন। পরে এ বিষয় আমরা চারজন ব্যক্তি প্রতিবাদ করলে ওই লোকজন আমাদের কুপিয়ে আহত করেছেন। তাঁরা হেলমেট পরিহিত ছিলেন।’ অনলাইন সাংবাদিক ছদরুল ইসলাম বলেন, ‘রাস্তায় ভোটারদের আসতে বাধা ও মারধরের ছবি তুলতে গেলে হেলমেট পরিহিত ৫ থেকে ৬ জন ব্যক্তি এসে আমাকে বাধা দেয়। এ সময় একজন রামদা দিয়ে আমার মাথায় কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেছেন।’
এদিকে স্বতন্ত্রপ্রার্থীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন বুথে মধ্যে প্রভাব খাটাচ্ছে। বিভিন্ন রাস্তা ও মোড়গুলোতে হেলমেট পড়ে কিছু লোকজন অবস্থান করছেন। তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের বাধা দিচ্ছেন। প্রার্থীরা বলছেন, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।
ভালুকগাছি ইউপির স্বতন্ত্রপ্রার্থী একরামুল হক বলেন, ‘ভোর থেকেই ইউপির তেলিপাড়া, এসআরজি, ফুলবাড়ি, নন্দনপুরসহ পাঁচটি ভোটকেন্দ্র দখল নিয়েছে আওয়ামী লীগের সমর্থিত লোকজন। ভোটাররা কেন্দ্রে আসলেও তাঁরা ভয় দেখিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে বাধ্য করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘হেলমেট বাহিনীর লোকজন ধাকেড়াকুল এলাকায় রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেছেন। এ ঘটনার পর অনেক ভোটাররা ভয়ে আর আসছেন না কেন্দ্রে।’
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী আবু হায়াত বলেন, ‘এই ইউপির বেশির ভাগ কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থীর লোকজন দখল করেছেন। আওয়ামী লীগ সমর্থিত দলীয় লোকজন ছাড়া কাউকে কেন্দ্রে আসতে দিচ্ছে না। এর মধ্যে কেউ এলেও ভোটের বাটন টিপছেন তাঁদের লোকজন।’
তবে শিলমাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। যাঁরা কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন তা মিথ্যা।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচনী এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ বিষয়ে একজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়টি তদারকি করছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘সকালের দিকে নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies