1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

 

পাবনা প্রতিনিধি , বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে শহরের গোপালপুরের জেলাপাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে গণমিছিল বের করে পাবনা জেলা বিএনপি, সকল উপজেলা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু প্রমুখ।

বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি ও বিএনপির দেয়া ১০ দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান। না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies