1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না : মোশাররফ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না। সাংবাদিকদের পরিপূর্ণ স্বাধীনতা যদি চর্চা করা যায়, তাহলে সে দেশে গণতন্ত্র থাকে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার পর আজকে যারা ক্ষমতায় তারা একে একে আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। কিছু পত্রিকা ব্যতীত বাকি পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল। শুধু সাংবাদিকদের স্বাধীনতা থাকলে হবে না, সংবাদপত্রের স্বাধীনতাও থাকতে হবে।

তিনি বলেন, এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আমাদের কণ্ঠরোধ করার জন্য লাখের উপরে মামলা দেয়া হয়েছে। প্রায় ৩৭ লাখ নেতাকর্মীদের মামলার আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে। এর থেকে রক্ষা পেতে হলে স্বাভাবিকভাবে যারা গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে, ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তাদের বিদায় করতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমরা ১০ দফা ঘোষণা করেছি এই সরকারের হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে।

ডিইউজের সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা- রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies