1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাজশাহী বিশাল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাড়ে ৪হাজার হতদরিদ্র ও শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ১০ হাজার মানুষকে গরু জবাই দিয়ে খাওয়ার ব্যবস্থা, পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন সাধারন ব্যবসায়ী মোঃ শামীম রায়হান। শনিবার দুপুরে মহানগরীর শাহমখদুম থানার বড়-বনগ্রাম (মাস্টার পাড়া) গ্রামের
একটি আম বাগানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মোঃ শামীম রায়হান মহানগরীর (রাসিক ১৭নং ওয়ার্ড) বড়-বনগ্রাম (মাস্টার পাড়া) গ্রামের মৃত: একরাম মন্ডলের ছেলে। ব্যবসায়ী মোঃ শামীম রায়হান জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বড়-বনগ্রাম এলাকার ছোট-বড় ছেলে মেয়েদের বিভিন্ন খেলা অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সহ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। আয়োজনের মধ্যে রয়েছে, দুপুর ২টায় ১০ হাজার গ্রামবাসীকে বিরিয়ানী খাওয়ানো। খাওয়া শেষে সাড়ে ৪হাজার হতদরিদ্র ও শিতার্ত মানুষের হাতে একটি করে কম্বল বিতরণ। বিকাল ৪টায় ক্রিড়া প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।
এছাড়াও রাত ৯টা থেকে শুরু হবে ওয়াজ মাহফিল চলবে রাত ১টা পর্যন্ত। ওয়াজ মাহফিল শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হবে বলে।
তিনি আরও বলেন, আমি কোন দলীয় ব্যক্তি না। আমার দীর্ঘ দিনের শখ ছিলো আমার বড়গ্রামের বাসিন্দাদের (১৭ নং ওয়ার্ড) সাথে নিয়ে একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। সেটাই করেছি। সবাইকে খুশি দেখে আমার খুব ভাল লাগছে। আমি অত্যান্ত আনন্দিত। শাহমখদুম থানা পুলিশের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এই সহযোগীতা প্রদান করায় আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies