1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

দুপচাঁচিয়ায় পাকহানাদার মুক্ত দিবস উদযাপিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধাদের ব্যবস্থাপনায় পাকহানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ডিসেম্বর মঙ্গলবার সকালে স্মরণীয় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, অধ্যক্ষ আবুল বাশার, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা প্রদান করেন। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies