1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আলোচনা সভা  সোমবার এনজিও ফোরাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন প্রকল্প, ওয়াইএমসিএ, ফোকাস সোসাইটি, টিআইবি, এনজিও ফোরাম এর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবার চেয়ে মহৎ কাজ আর নেই। এ পৃথিবীকে সুন্দর করতে হলে স্বেচ্ছাসেবীর গুরুত্ব অনেক বেশী। পৃথিবীর সৃষ্টি হতে যুগে যুগে স্বেচ্ছাসেবীরা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অপরের কল্যাণে কাজ করে থাকে। স্বেচ্ছাসেবীরা স্ব স্ব অবস্থান তারা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। যেকোন কর্মের মাঝেও স্বেচ্ছাসেবী হিসেবে সমাজে পরিচিতি হওয়া যায়। এর জন্য শুধুমাত্র উদার মানসিকতার দরকার। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় যেমন মরুভুমি হয় ঠিক তেমনি সমাজের স্বেচ্ছাসেবী দ্বারা এ পৃথিবীকেও সুন্দর বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যায়। স্বেচ্ছাসেবী আছে বলেই সমাজের অবহেলিত মানুষেরা আলোর পথ পেয়ে থাকে। ভবিষ্যত প্রজন্মকে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজে গড়ে তুলতে পারলে তারা কখনো বিপথগামী হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক বরার্ট রবিন মারান্ডী, এসএমসি’র কর্মকর্তা কাজী জাফরুল্লাহ, শিক্ষাবিদ মিজানুর রহমান, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, ডাক্তার মো: রেজাওয়ানুল, সিডিএলএস’র আব্দুল খালেক, পিআইবি এরিয়া কডিনেটর মঞ্জুর হোসেন, স্বপ্নের জিয়াউর রহমান, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, পেসড এর রোমানা খাতুন সহ প্রমুখ।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষে পিইউপি এর সেবামূলক বিভিন্ন ধরনের কার্যক্রমের চিত্র প্রদর্শন করা হয় ও এ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies