1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী। আজ শনিবার দুপুরে উপজেলার ২য় বাইপাস মাদলা ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের পুত্র তানভীর আহমেদ(২২) ও বগুড়া সদরের চেলোপাড়া এলাকার খোকন দাসের পুত্র সাগর দাস(২৪)। আহত যুবক সিরাজগঞ্জ শহরের ধল্বব এলাকার মৃত স্বপনের পুত্র ছানী(২৩) ।
জানা গেছে, দুর্ঘটনার শিকার তিনজন বন্ধু ছিলেন। তারা তিন বন্ধু মিলে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে মাদলা হয়ে মাটিডালী বাইপাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদলা ব্রীজে পৌঁছিলে একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায়ই তিন জনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তানভীর ও চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় সাগরের মৃত্যু হয়। আহত ছানির অবস্থা আশঙ্কাজনক। ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies