1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা সাংবাদিকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য কর্মকতা কার্যলয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা মৎস অফিসার ড. মোঃ আমিমুল এহসান এর সভাপতিত্বে এসময় সহকারী পরিচালক রনি চন্দ্র মন্ডল, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জেলায় ৪৭ হাজার ৩২৪টি পুকুরে ৫৮ হাজার ৬১৫ মেট্রিকটন মাছ উৎপাদন হয়ে থাকে। এছাড়াও ৭ হাজার ৬৫৫ হেক্টও আয়তন বিশিষ্ট বিলে ৫ হাজার ৩২৩ মেট্রিক, নদীতে ১হাজার ৩০৩ মেট্রিক টন, প্লাবনবূমিতে ১৬ হাজার ৪৭৩.৬৩ মেট্রিক টন, ৩১টি বারোপিটে ১৩৮ মেট্রিন টন মাছ উৎপাদন হয়ে থাকছে। জেলায় বছরে ৮১ হাজার ৮১৬.৬৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ জেলায় মাছের মোট চাহিদা ৬৭ হাজার ২৮৮.৫২ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। সভায় আরও জানানো হয়-২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies