1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

আমরা বিএনপির জন্য ওয়েট করব : সিইসি

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

চতুর্থ দিনের মতো বুধবার নির্বাচন কমিশনে (ইসি) চলছে সংলাপ। নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবু অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন সকালের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানান সিইসি। বিএনপি সংলাপে আসছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব। তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি। তিনি বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে তারা সংলাপে এসেছে। অন্যদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন সিইসি। বুধবার সংলাপে ডাকা হলেও প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে ৩টায় দলটির সাথে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল কমিশনের। এছাড়া এদিন সংলাপে বসেছে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐকমত্য সৃষ্টির আহ্বান জানায় দলটি। নির্বাচনে কালোটাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় গণতন্ত্রী পার্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies