1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ নতুন ঘর পাচ্ছেন কালাইয়ের ২৫টি পরিবার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে কালাই উপজেলায় ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) আগামী ২১ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনুষ্ঠানিকভাবে জমির দলিল, খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি তাদের হাতে হস্তান্তর করনে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, কালাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্তবাবধানে প্রধানমন্ত্রীর আশ্রয়-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) মুজিববর্ষ উপলক্ষে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া ঘরগুলো অধিক টেকসই ও দুর্যোগ সহনশীলভাবে নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাঠামো বেশ মজবুত করা হয়েছে। ভবনের গ্রেট ভিম, সিসি কলাম ঢালাই, টানা লিংক ও মেঝেতে সিসি ঢালাই দেওয়া হয়েছে। এই ঘরগুলো রয়েছে উপজেলার উদয়পুর ইউনিয়নের ১টি, জিন্দারপুর ইউনিয়নের ১৯টি ও পুনট ইউনিয়নের ৫টি। উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারেরা মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উপহার হিসেবে বিনামূলে ২ শতাংশ জমির উপরে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরগুলো পাচ্ছেন। প্রতিটি ঘর ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয়ে ২ শতাংশ খাসজমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, বারান্দা, রান্নাঘর, সুপেয় পানি, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশন ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রয়েছে। উক্ত প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (আ.দা.) মোহাম্মদ রুহুল আমিন পাপন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সিনিয় সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies