1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী বগুড়া রেল স্টেশন বস্তির শিশুদের মাঝে পথের দিশা স্কুলের কম্বল বিতরণ

ট্রাকচাপায় জন্ম নেয়া শিশুকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেয়া শিশুকে এক কালীন পাঁচ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যানকে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো: জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়াও শিশুটিকে দেখাশোনার জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা। উল্লেখ্য, শনিবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০) ও মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও স্ত্রী রত্না বেগম মারা যান। মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়। এ সময় ট্রাকচাপায় রত্না বেগমের পেট ফেটে শিশুর জন্ম হয়। পরে আহত সানজিদা ও নবজাতককে নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতক শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies