1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

প্রতিটি শিক্ষার্থীকে সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হবে-এসপি সুদীপ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি’২১ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হবে। এমন ভাবে শিক্ষা অর্জন করতে হবে যাতে সমাজ, রাষ্ট্র, দেশ তাকে নিয়ে গর্ব করতে পারে। সময়ের সাথে প্রতিটি শিক্ষার্থীকে দেশের জন্য প্রস্তুত হবে, দেশের সেবার মানসিকতা তৈরি করতে হবে সকলকে। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দেশের সেবার মধ্যে দিয়ে কাজ করে যেতে হবে। যে বিদ্যাপিঠ থেকে তোমরা শিক্ষা গ্রহন করে দেশ সেবার জন্য ছড়িয়ে পড়বে, সেই বিদ্যাপিঠের মান অক্ষুন্ন রাখতে হবে। সামনে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা তোমরা তোমাদের সেরাটা দিয়ে লিখে আসবে। যাতে তোমার সেরাটা দেয়ায় বিদ্যাপিঠটি আবারও সেরার তালিকায় জায়গা করে নিতে পারে। একজন শিক্ষার্থীকে নিজের ও পরিবারের কথা ভেবে সঠিক শিক্ষা গ্রহন করতে হবে। তাহলে সেই শিক্ষার্থী সমাজের সকল অংশে নিজের ভাল দিকটি তুলে ধরে সকল কার্যক্রমে স্বতঃফুর্ত অংশ নিয়ে মানুষের সেবা করতে পারবে। বিদ্যালয় প্রাঙ্গনটি তোমাদের। তোমরা সফল হয়ে আবারও বিদ্যালয়ে প্রাঙ্গনে আসবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেন তোমাদের নিয়ে গর্ব করতে পারে। তোমাদের যোগ্যতর হয়ে বেড়ে উঠতে হবে। তাহলে তোমরা আগামীতে নিজেদের তুলে ধরতে পারবে। তোমরা সফল হলে বিদ্যালয়ে থাকা অনুজরাও অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে সামনের দিকে। প্রতিটি শিক্ষক তাদের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করেন, যারা সে পথে চলে তারাই আগামী দিনে সফল হয়ে বিদ্যালয় তুলে ধরে। তাই সকলকে বিদ্যাপিঠের মান অক্ষুন্ন রাখতে হবে।
মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি’২১ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, মাহফুজুর রহমান শুভ, কলেজ ইনচার্জ আবুল বাসার, প্রাথমিক শাখার ইনচার্জ ফুলবর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, বিদ্যালয়ের অনুভুতি প্রকাশ করে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাফিসা মালিয়াত রীতি। এসএসসি’২১ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের এবারের পরীক্ষা অংশ নেয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার ও পরীক্ষার প্রবেশ পত্র তুলেদেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু তাহের, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারি শিক্ষক নিখিল চন্দ্র বর্মণ, অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক খ.ম মাহামুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies