1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

আমির হোসেন মন্ডল ছিলেন নিপীড়িতের বন্ধু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠ- পাইলট

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ঘনিষ্ঠ সহযোগী কেন্দ্রীয় জাগপার সহ-সভাপতি এবং বগুড়া জেলা শাখার সভাপতি মরহুম ‘আমির হোসেন মন্ডল ছিলেন রাজনীতির মাঠের এক লড়াকু সৈনিক। নিপীড়িতের বন্ধু এবং আধিপত্যবাদ বিরোধি শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর’। তিনি আজন্ম মেহনতি মানুষের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে লড়ে গেছেন, ব্যক্তি স্বার্থে কখনো আপোষ করেননি।
মঙ্গলবার বিকেলে মরহুমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাগপা আয়োজিত এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন- জাগপা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বগুড়া জেলা জাগপা’র সভাপতি ও সাবেক ছাত্রনেতা শামীম আকতার পাইলট। বগুড়া শহরের হোটেল পট্টিস্থ্য দলীয় অস্থায়ী কার্যালয়ে (হোটেল মোস্তাফিয়া) অনুষ্ঠিত এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জাগপা’র সাবেক নেতা সাজেদুল হক মটু, জাগপা’র সাবেক ছাত্র নেতা রবিউল আলম, জাসদ (রব) নেতা সুরুতজামান, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আবুল কালাম, আব্দুল ওয়াদুদ, সিরাজুল ইসলাম, এ্যাড. আব্দুল্লাহেল বাকী লিপন, এ্যাড. শামীম আহম্মেদ, বক্তব্য রাখেন বগুড়া জেলা জাগপা’র সহ-সভাপতি দেলদার হোসেন নান্টু, দৌলতজ্জামান মানিক, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম প্রিন্স, আব্দুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু জোয়াদ্দার, জেলা যুব জাগপা সভাপতি সৈকত আহম্মেদ মিলন, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান প্রমুখ সহ জাগপা, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ, মরহুমের পরিবারবর্গসহ শুভনুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে মরহুম আমির হোসেন মন্ডল সহ জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান, অধ্যাপিকা রেহেনা প্রধান সহ জাগপা’র প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও জাগপা’র প্রয়াত নেতা মরহুম আব্দুর রাজ্জাক বাচ্চু সরকার এর সহধর্মিনী আজগরী খাঁনমের আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিডিবি মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ফজলুল বারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মরহুম আমির মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড. মাসুদুল হাসান টুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies