1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

তিস্তার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে, আকস্মিক বন্যা

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫০৭ বার প্রদশিত হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢল ও অতিবৃষ্টিতে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে অসময়ের বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরের কয়েকটি এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়া উঠতি আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে।  পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। এদিকে নদীর এ পানি বৃদ্ধির ফলে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্ণা, সানিয়াজান ও গড্ডিমারীসহ জেলার বেশ কয়েকটি ইউনিয়নের তিস্তা তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাতীবান্ধার একটি পাকা রাস্তা ভেঙে বন্যার পানি উপজেলা সদরের দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies