1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে লড়াই সংগ্রামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার দখলদার সরকার। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যেতে হবে। বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে ছবির গল্প আয়োজিত স্বাধীনতা শীর্ষক স্মারক পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে। বাবার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিদেশ থেকেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই, নির্বাচন নেই, আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। পুলিশ শুধু বিএনপি আর ছাত্রদল নেতাদের আটক করছে। আমাদের লোকজন প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছে না। স্বাধীনতা আজ একটি গোষ্ঠীর কাছে আবদ্ধ রয়েছে।
স্বাধীনতা শীর্ষক স্মারক পত্রিকার প্রকাশক খালেদ হোসাইন পরাগের সভাপতিত্বে ও পত্রিকাটির সম্পাদক আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান, স্থানীয় দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies