1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

৬ মাস ২১দিন পর দলীয় কার্যালয়ে রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর আজ বুধবার দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে, সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন। গত ১৬ মার্চ তার করোনা পজিটিব রিপোর্ট আসলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্বকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় কিছুদিন। হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন তিনি। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন। রিজভী বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত রিজভীর খোজখবর নেন। এছাড়াও নিয়মিত তার খোঁজখবর নেওয়ায় তারেক রহমান এবং দলের নেতা কর্মীদের প্রতি রুহুল কবির রিজভী গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসুচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন তিনি দলীয় কার্যালয়ে আসেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies