1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে-সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ফসলের সাথে এ কেমন শত্রুতা ! : চাটমোহরে কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ বগুড়ায় সার ডিলার সমন্বিত নীতিমালা সরকারী গেজেট মোতাবেক বাস্তবায়নের দাবি বগুড়ায় ভেটেরিনারি প্রিমিক্স মেনুফ্যাকচারার্স এসোসিয়েশন এর দোয়া ও ইফতার নওগাঁয় ন্যাশনাল মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

করোনায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে একযোগে তাণ্ডব চালানো করোনাভাইরাসে আরও বেড়েছে মৃত্যুর সংখ্যা। একই সাথে গতকালের তুলনায় বাড়ছে শানাক্ত রোগীও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়ালো ৪ লাখ ১৪ হাজার।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে রয়েছে রাশিয়া-ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৩৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়ালো ৪৭ লাখ ৭৭ হাজার।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৮৩৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ৬৪০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৭৭ হাজার ৭০৬ জনে।
একই সময়ে কভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৬০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৪৫ জনে।
এদিকে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৯৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১১ হাজার ১৬২ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৫২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৫৫৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৬৪ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৫৩১ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৩৯৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫২০ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯০১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৭৮১ জন।
এদিন ইরানে করোনায় মারা গেছেন ২৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭০১ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৬৭৬ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies