1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। কয়েকদিনের তুলনায় গত একদিনে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু আরও কমেছে।
বিশ্বে বর্তমানে করোনা রোগী রয়েছেন এক কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৭৮০। এদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ৯৩ হাজার। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৪ হাজার ৯০১ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২২ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬১ হাজার ৭৯৮ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৯২ লাখের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৬ হাজার ৩১৭ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২২৫ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৩ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪৮৪ জনের।
তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪১৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১২ হাজার ৪৫৮ জন। এদের মধ্যে ১৪১৩ জনের অবস্থা গুরুতর।
বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies