1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার লিফলেট বিতরণ

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগ শুরু হতে যাচ্ছে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় পাশ করে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহন করা প্রয়োজন। এ জন্য দালাল না ধরে প্রার্থীদের নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দিয়েছে বগুড়া জেলা পুলিশ সুপার। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশের এর উদ্যোগে গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেরার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোন প্রতারক চক্র বা দালাল চক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়। জানা যায়, কেবল মাত্র ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের চুড়ান্ত নিয়োগ দেয়া হবে। ফিজিক্যাল টেস্টের জন্য বাংলাদেশ পুলিশ অফিসিয়াল পেজ নামের ফেসবুক ও ইউটিউব পেজে এ সংক্রান্ত ভিডিও ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এই পেজ থেকে পাওয়া যাবে। পুলিশের গর্বিত সদস্য হতে দালাল না ধরে, নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগাতে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies