1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের নির্দেশ

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

ঢাকা : বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে পিক-আওয়ারে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে একটি সূত্র জানিয়েছে। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ১৯ জুলাইয়ের এক সভার প্রেক্ষিতে পিক-আওয়ারে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯-৭-২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়: ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে’।”
আরও বলা হয়, “এমতাবস্থায়, বর্ণিত সভার উপরিল্লিখিত সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies