1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

মাহির নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক স্বামী অপু

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ বার প্রদশিত হয়েছে

সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। যদিও গুঞ্জন বিষয়ে এখনো মুখ খুলেননি এই ঢালিউড নায়িকা। তার ১৩ সেপ্টেম্বরের সারপ্রাইজের মধ্যে সব রহস্য আটকে রয়েছে।
এর আগেই গুঞ্জন ছড়িয়েছে, গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে শুভ কর্ম সম্পাদন করে ফেলেছেন মাহি! এটি মাহি ও রাকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
এদিকে, মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার প্রথম স্বামী অপু। তিনি গণমাধ্যমে বলেছেন, মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা।
তিনি আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’
উল্লেখ্য, অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies